1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহান ২১শে গৌরীপুরে পিতা পুত্র দুই ভাষা সৈনিকের কবরে প্রথম শ্রদ্ধা নিবেদন করলেন ইউএনও - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মহান ২১শে গৌরীপুরে পিতা পুত্র দুই ভাষা সৈনিকের কবরে প্রথম শ্রদ্ধা নিবেদন করলেন ইউএনও

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৬ জন খবরটি পড়েছেন

রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের গৌরীপুরে ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) পিতা পুত্র দুই ভাষা সৈনিক মৌলভী আঃ ওয়াহেদ বোকাইনগরী ও ছেলে ভাষা সৈনিক আঃ কুদ্দুস বোকাইনগরীর কবরে এই প্রথম বার উপজেলা প্রশাসনের উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাতুল হাসান।

উপজেলার ঐতিহাসিক বোকাইনগরে কবরস্থানে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মৌলভী আঃ ওয়াহেদ বোকাইনগরীর ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান আঃ ওয়াদুদ বোকাইনগরী, লেখক ও গবেষক আনোয়ার হোসেন শাহীন, প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুলা আল আমিন, সাংবাদিক হুমায়ূন কবীর, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবিব হিরা, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার কামরুল হাসান,ভাষা সৈনিক আঃ কুদ্দুস বোকাইনগরীর ছেলে আঃ ওয়াহাব বোকাইনগরী মনি, রফিক বোকাইনগরী, সাংবাদিক মাহফুজুর রহমান, রিপন প্রমূখ। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ আবু বকর।

উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাতুল হাসান বলেন, উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে কবর সংস্কার এর উদ্যোগ নেয়া হচ্ছে।

উল্লেখ্য, তৎকালীন পাকিস্থানী সরকার ১৫৪ ধারা জারি করলে, গৌরীপুরের নেতৃবৃন্দ ৫৪ ধারা ভেঙ্গে চোঙ্গা ফুকিয়ে বাংলা ভাষার সপক্ষে প্রচারপত্র বিতরন, পথসভা সমাবেশ, বিক্ষোভ মিছিল করে। তাছারা ২৩ ফেব্রয়ারী রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গৌরীপুর ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলনকে তীব্রতর করে জনমত গঠন করে। এ কারণে গৌরীপুরের ১৯ ভাষাসৈনিক নামে হুলিয়া জারি করে। তালিকার মধ্যে ভাষা সৈনিক কলকাতার এসেম্বলির সদস্য মরহুম আঃ ওয়াহেদ বোকাইনগরী ও ছেলে ভাষাসৈনিক আঃ কুদ্দুস বোকাইনগরীর নাম ছিল। ২৮ ফেব্রয়ারী ভাষাসৈনিক হাতেম আলী মিয়া,খালেদুজ্জাম, আঃ কুদ্দুস বোকাইনগরীকে পুলিশ গ্রেফতার করে, দীর্ঘ ৯ মাস কারাভোগ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar