1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের আকস্মিক পদত্যাগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের আকস্মিক পদত্যাগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় একটি বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ বৈঠকের বিষয়ে দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের ব্রিফ করা হবে।

পদত্যাগের পর যমুনার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, “গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে সরকারের চেয়ে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, ছয় মাসের স্বল্প সময়ে তিনি দুটি মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত কাজও করেছেন। তবে তার কাজের মূল্যায়ন জনগণ করবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar