1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আদালতে দাঁড়িয়ে দাঁড়ি কামড়ালেন সালমান এফ রহমান, গ্রেফতার দেখানো ৯ জনকে - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষকরা আলোকিত জাতি গঠনের কারিগর, দুর্গাপুরে আলোচনা সভায় বক্তারা ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’: হবিগঞ্জে এএসআইয়ের ভিডিও ভাইরাল পার্বত্য সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ৩৭ বিজিবির নিয়মিত অভিযান কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট: বাড়তি দামেও মিলছে না সিলিন্ডার বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মেহেদী, বিল্লাল ও ইয়াসিনের বিরুদ্ধে মানববন্ধন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে কারমাইকেল কলেজে যুব রেড ক্রিসেন্টের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪ কুষ্টিয়া সীমান্তে ভারতে পাচারকালে ৯,২৫০ কেজি সার উদ্ধার

আদালতে দাঁড়িয়ে দাঁড়ি কামড়ালেন সালমান এফ রহমান, গ্রেফতার দেখানো ৯ জনকে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহর আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সালমান এফ রহমানের গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়। একই থানার আরও কয়েকটি মামলায় তাকে ও অন্যদের গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৬ দিনের রিমান্ড ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

আসামিদের আদালতে হাজির করার সময় তাদের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো হয়। পরে হাজি সেলিমের হেলমেট খুলে দেওয়া হয়। আদালতে শুনানির সময় সালমান এফ রহমান পুরোটা সময় নিজের দাঁড়ি হাতে ধরে মুখে কামড়াচ্ছিলেন।

এই মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar