1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতঘর - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

শরণখোলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতঘর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৭৯ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতবুনিয়া বাজার সংলগ্ন সাইদুল কাজীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সেহরির পর হঠাৎ ঘরের ভেতরে আগুন লাগে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা রান্নাঘর রক্ষা করতে পারলেও বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাড়ির লোকজন প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে সৌভাগ্যক্রমে এতে কোনো প্রাণহানি ঘটেনি।

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং সরকারি সহায়তা কামনা করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar