1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এসিক নারী কল্যাণ সংস্থা ও ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

এসিক নারী কল্যাণ সংস্থা ও ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬০ জন খবরটি পড়েছেন

রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বৃক্ষ রোপণকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এসিক নারী কল্যাণ সংস্থা ও ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার -এর উদ্যোগে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস-২০২৫। এ উপলক্ষে ০৮ মার্চ, ২০২৫ দুপুর ১.৩০টায় শহীদ হারুণ পার্কে  রোপণ কর্মসূচী আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে গাছ রোপণ করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাছ রোপণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা বদরুজ্জামান, সাধারণ সম্পাদক হাফেজ আবু ইউসুফ,  উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফরিদা পারভীন,  এসিক নারী কল্যাণ সংস্থা ও ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার উপদেষ্টা , গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দি নিউ নেশন পত্রিকার উপজেলা প্রতিনিধি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর মহিলা কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক নাদিরা জামান পান্না, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সহ সভাপতি লুৎফর রহমান খোকন, কোষাধ্যক্ষ ঝিন্টু দেবনাথ, ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার সম্পাদিকা পলি আক্তার, এসিক নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদিকা খাদিজা আক্তার বিউটি  প্রমুখ। এ ছাড়াও সদস্যসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসিক নারী কল্যাণ সংস্থা ও ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার উপদেষ্টা মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার বলেন, ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শহীদ হারুণ পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার পিছনে ছায়াবন্ধু নামে একটি বটগাছ রোপণ করা হয়েছিল। গাছটি এখন বড় হয়ে গেছে। তাছাড়া একটি বটগাছ অনেক দিন বেঁচে থাকে। তাই  আর্ন্তজাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে এসিক নারী কল্যাণ সংস্থা ও ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার উদ্যোগে শহীদ হারুণ পার্ককে ছায়া বৃক্ষ দ্বারা সমৃদ্ধ করার জন্য আরো দুটি কাঠ বাদাম গাছ রোপণ করা হয়েছে। আমরা হয়তো পৃথিবীতে থাকবো না কিন্তু গাছগুলি আমাদের স্মৃতিধারণ করে দীর্ঘদিন প্রকৃতিতে মাথা উচু করে দাড়িঁয়ে থাকবে।

অন্যদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন ’’ এই স্লোগানকে সামনে রেখে গৌরীপুর ধান মহালের অফিস সভা কক্ষে ০৮ র্মাচ, ২০২৫ বিকাল ৩ টায় এক আলোচনা সভা ও নারীদেরকে শস্যের বীজ বিতরণ করা হয়।  

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar