1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে পৃথক স্থানে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীসহ ২শিশুর মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

অভয়নগরে পৃথক স্থানে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীসহ ২শিশুর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩৬ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরের পৃথক দুইস্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার পর  উপজেলার
প্রেমবাগ ইউনিয়নের মাগুরা এলাকার শামীম হোসেনের ১৮মাসের পুত্র মো. আরিয়ান খেলা করার সময় বাড়ির পাশের ঘেরের মধ্যে পড়ে যায়। তার মা তাকে খোঁজাখুঁজি করে না পেলে বাড়ির আশপাশের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘেরে গিয়ে শিশুটির লাশ ভাসতে দেখে। শিশুটিকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অপরদিকে বেলা ২টার সময় নওয়াপাড়া পৌরসভার পূর্ব বুইকরা এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে রুকসানা খাতুন (১০) সহপাঠিদের সাথে গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে গেলে সহপাঠিদের আত্মচিৎকারে রুকসানাকে অজ্ঞান অবস্তায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা দেন।

নিহত রুকসানা সরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

রুকসানার মৃত্যুর ঘটনায় পরিবারসহ আশপাশের লোকেরা হাসপাতালে উপস্থিত হয়ে চিৎকার করতে থাকে। তারা রুকসানার মৃত্যুর জন্য ডা. শোভন বিশ্বাসকে দায়ী করে তার বিচারের দাবি তোলেন। খবর পেয়ে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী হাসপাতালে উপস্থিত হয়ে রুকসানার মৃত্যুর বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের
আশ্বাস দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar