1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করলো দুই জেলে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সুন্দরবনের গাছের ডাল থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করলো দুই জেলে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১১৩ জন খবরটি পড়েছেন
মৃত শুকুরন নেছা-বিডিটেলিগ্রাফ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের বাদুড়ঝুলি খালের পাশের গাছের ডাল থেকে একজন বৃদ্ধাকে উদ্ধার করেছে দুই জেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ নারীকে উদ্ধার করে নিয়ে আসেন শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের ফজের খাঁ এর ছেলে আলমগীর খাঁ ও তার সঙ্গী রহমান গাজী। 

উদ্ধার হওয়া নারী তার পরিচয় সঠিক ভাবে বলতে পারছে না। তবে তিনি বলেন তার নাম শুকুরুন নেছা। তার স্বামীর নাম গফফার বাড়ি খুলনায়, তার ছেলের নাম রফিকুল। এছাড়া আর কিছুই বলতে পারছেন না তিনি। কিছুটা মানসিক ভারসম্যহীন বলে ধারনা করছেন এলাকাবাসী।

জেলে আলমগীর খাঁ বলেন, সুন্দরবন থেকে কাঁকড়া ধরে বাড়ি ফিরে আসার সময় বাদুড়ঝুলি খালের পাশে একটি গাছের ডালে একজনকে বসে থাকতে দেখতে পাই। গিয়ে দেখি একজন বয়স্ক নারী। এখানে কিভাবে এলেন জানতে চাইলে, তখন সে কিছু বলতে পারিনি। তাই তাকে গাছ থেকে নামিয়ে আমাদের সাথে বাড়িতে নিয়ে আসি এবং চেয়ারম্যান সাহেব কে বিষয়টি জানিয়ে বাড়িতে নিয়ে আসি। বর্তমানে সে আমার বাড়িতে আছে। 

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুল আলম বলেন, আমি শুনেছি দুইজন জেলে সুন্দরবন থেকে কাঁকড়া ধরে বাড়ি ফেরার পথে বনের গাছের ডালে এক বৃদ্ধাকে বসে থাকতে দেখে তাকে উদ্ধার করে নিয়ে এসেছে৷ এবং তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে রেখেছে।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, এমন ঘটনা এখনো আমাদের কেউ জানায়নি। তবে তিনি বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar