1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফেলানী দোকানে বিজিবি'র অর্ধ লক্ষ টাকার মালামাল সহায়তা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ফেলানী দোকানে বিজিবি’র অর্ধ লক্ষ টাকার মালামাল সহায়তা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৪৫ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ফেলানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদ উপলক্ষে ফেলানীর বাবার দোকানে অর্ধলক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছে বিজিবি।

শনিবার (১৫ মার্চ) লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাধীন নাখারগঞ্জ বাজারে উপস্থিত হয়ে ফেলানীর বাবার কাছে এসব মালামাল হস্তান্তর করেন।

তিনি বলেন, ফেলানী নিহতের প্রথম দিন থেকেই বিজিবি এ পরিবারের পাশে ছিল। একাধিকবার মামলা পরিচালনা ও ন্যায়বিচার প্রাপ্তিতে তাদের সহায়তার লক্ষ্যে বিজিবির তৎকালীন সিওরা ভারতে গেছেন। এছাড়া পরিবার পরিচালনা ও সন্তানদের লেখাপড়া খরচ বহনের জন্য ফেলানীর বাবাকে একটি দোকান করে দিয়েছিল বিজিবি।

তিনি আরও বলেন, বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী ফেলানীর বাবাকে ঈদ উপলক্ষে দোকানে পুঁজি হিসেবে আমরা অর্ধলক্ষাধিক টাকার মালামাল কিনে দিয়েছি।

এ ছাড়াও বিজিবি সবসময় ফেলানীর পরিবারের পাশে থাকবে, বলেন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম।

ফেলানীর বাবা মো. নুরুল ইসলাম বলেন, আমার মেয়েকে চোখের সামনে নির্মমভাবে হারিয়ে পরিবার নিয়ে যখন দিশাহারা ছিলাম, তখন থেকেই বিজিবি আমার পাশে ছিল। দোকান করে দেওয়া থেকে শুরু করে তারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। আজকে আমার দোকানে নতুন করে ৫০ হাজার টাকার বেশি মালামাল কিনে দিয়েছে। এজন্য বিজিবির প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি বিগত দিনের মতো বিজিবি সবসময় আমাদের পাশে থাকবে।

এসময় বিজিবির মিডিয়া কনসালটেন্ট সাঈফ ইবনে রফিক, মিডিয়া মনিটরের প্রধান সমন্বয়ক ও ইয়ুথ জার্নালিস্ট কমিউনিটির সভাপতি আহসান কামরুল, মিডিয়া মনিটরের সমন্বয়ক নাজমুল হাসানসহ প্রতিনিধি দল পুঁজি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকরা ফেলানীর বাড়িতে গিয়ে তার বাবা-মা ও পরিবারের সাথে ইফতার করেন এবং তাদের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ সহায়তা দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar