1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১০১ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান,কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মায়ের কথায় অভিমান করে সমীর রঞ্জন সেন তুষার (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদহ উদ্ধার করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারি সেনপাড়া গ্রামে। নিহত যুবক ওই গ্রামের শ্রী বিশ্বনাথ সেন ও শ্রীমতি গীতা রানী সেনের ছেলে।

নিহতের মা গীতা রাণী, বাবা বিশ্বনাথ সেন ও প্রতিবেশীরা জানান , নিহত যুবক চলতি বছরে কাশিপুর মহাবিদ্যালয় থেকে ডিগ্রী পরীক্ষা দেয় এবং পরীক্ষার রেজাল্টে সে ফেল করে, তারপর থেকে হতাশ হয়ে পড়ে।

তারা আরও জানান, নিহত যুবক দীর্ঘদিন ধরে মাঝে মাঝে কথাবার্তা একটু কম বেশি হলেই জিনিসপত্র ভাঙচুর করত। এর আগে একটি মোবাইলও ভেঙ্গেছিল। গত পরশুদিন তার মা গীতা রানী তাকে বলেছিলেন তুই বারবার ফেল করিস আর তোর বাবা আমাকে গালাগালি করে, তোর আর লেখাপড়া করার দরকার নেই। মায়ের কথায় অভিমান করে ঘরের বারান্দায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান,এ ব্যাপারে নিহতের পরিবার কোন অভিযোগ না থাকায় উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মরদেহ সৎকার করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar