মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি এলাকায় প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে বনবিভাগ।রবিবার (২৩ মার্চ) সকাল ছয়টা থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, বনরক্ষী, ভিটিআরটি সিপিজি ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে বনবিভাগ জানায়। আগুন লাগার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে চাঁদপাই রেঞ্জের এসিএফ রিপন চন্দ্র সাহা কে প্রধান করে ৩ সদস্য কমিটি গঠন করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চাঁদপাই রেঞ্জের এসিএফ। বলেন, গত ২২ মার্চ সকাল ১১টার দিকে সুন্দরবনের কলমতেজীর ফাঁড়ি স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে টেপার বিল এলাকায় এই আগুনের সূত্রপাত। আগুনের খবর শুনে শরণখোলা রেঞ্জ ও চাদপাই রেঞ্জের বনলক্ষীরা ও ভিডিওটি ও সিপিজির সদস্যরা মিলে ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে তাদের সাথে যুক্ত হয় বাগেরহাট, কচুয়া শরণখোলা ও মোড়লগঞ্জের চারটি ফায়ার সার্ভিসের ইউনিট। কিন্তু দুর্গম এলাকা ও সন্ধ্যা ঘনিয়ে আশায় ফায়ার সার্ভিসের টিম ঘটনার স্থলে পৌঁছতে পারেনি। পরে ২৩শে মার্চ সকালে ফায়ার সার্ভিসের চারটি টিম, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলম তেজির বনরক্ষী, দাশের ভারানী, ভোলা ক্যাম্প, সিপিজি, বি টি আর টি ওই এলাকার স্বেচ্ছাসেবক মিলে তিন শতাধিক লোক ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, মৌয়াল ও মহিষ চড়ানো চক্র বিড়ি অথবা সিগারেট খেয়ে তার অংশ ফেলে আসলে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রতি বছর সুন্দরবনের এই এলাকাটিতে প্রায়ই আগুন লাগার মূল কারণ আজ পর্যন্ত তদন্ত করতে পারেনি বন বিভাগ।
পূর্ব সুন্দরবন বিভাগের বাগেরহাটের ডিএফও নুরুল কবির বলেন, আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস, বনরক্ষী, সিবিজি বি টি আর টি ও গ্রামবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।