1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গণহত্যা দিবস উপলক্ষ্যে শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

গণহত্যা দিবস উপলক্ষ্যে শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৯৭ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে গণহত্যায় শহীদদের স্মরণে শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ ও শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুনের নেতৃত্বে সর্বপ্রথম বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, এরপর বীর মুক্তিযোদ্ধারা, লেডিস ক্লাবসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এসময় ২৫ মার্চ রাতের গণহত্যায় শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এবং পরবর্তীতে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াদ আলী, সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ারুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির ও নকিপুর ম্যাধমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তনু।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধ শুরুর প্রারম্ভে ২৫ মার্চ রাতে নিরীহ নিরস্ত্র বাঙালির উপর পাক হানাদাররা ঝাঁপিয়ে পড়ে যে গণহত্যা চালায় সে বিষয়ে আলোকপাত করেন। এসময় তারা রাজারবাগ পুলিশ লাইন থেকে তৎকলীন ইকবাল হল ও রোকেয়া এবং জগন্নাথ হলে চালানো হত্যাযজ্ঞের কথা তুলে ধরেন। একইসাথে আজকের শিশুদের সেদিনকার সংঘটিত গণহত্যার বিষয়ে বিস্তৃত জ্ঞান অর্জনের পরামর্শ দেন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আবুল হোসেন, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, সমবায় কর্মকর্তা জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar