বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। যশোরের বাঘারপাড়ায় মরহুম ক্বারী ইমাম আতাউর রহমানের রুহের
মাগফিরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ মার্চ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাঘারপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডে মতিউর রহমানের (আতাউর রহমানের ছেলে) উদ্যোগে এ ইফতার
মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মাহফিলে জামায়েতের ওয়ার্ড সভাপতি মাওলানা মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মাজলিশে শূরা সদস্য,যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সেক্রেটারি মাও. আব্দুল জব্বার, জাতীয়তাবাদী দলের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, জামায়েতের উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল আলীম, জিল্লুর রহমান, আব্দুল আলীস, মো. রিয়াজুল ইসলাম , সহকারি অধ্যাপক আব্দুল হাই, পৌরসভার আমীর মাও আমানউল্লাহ, সেক্রেটারি আব্দুল হক, ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা ও ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা ও তাকওয়া অর্জনের মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।