1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র তীরে অষ্টমীর স্নানে লাখো পুণ্যার্থী - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র তীরে অষ্টমীর স্নানে লাখো পুণ্যার্থী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে। এতে লাখো মানুষের সমাগম ঘটেছে।

শ‌নিবার (০৫ এপ্রিল) উপজেলার রমনা নৌবন্দর থেকে জোড়গাছ পুরাতন বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজু‌ড়ে ব্রহ্মপুত্র নদে স্নানের আয়োজন ক‌রে পূজা ক‌মি‌টি।

প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে চিলমারীর ব্রক্ষপুত্র নদের তীরে প্রাচীনকাল থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আস‌ছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চিলমারী উপজেলা শাখার সভাপতি শচীন্দ্রনাথ বর্মন জানান, শনিবার ভোর ৪টা থেকে সন্ধ‌্যা ৬টা পর্যন্ত অষ্টমীর প্রহর থাকলেও স্নান করার উত্তম সময় ধরা হয়েছে শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত। প্রতি বছর দে‌শের বি‌ভিন্ন জেলা থে‌কে হাজার হাজার পুণ‌্যার্থী এখা‌নে আসেন। এ বছ‌রেও প্রায় পাঁচ লাখ পুণ‌্যার্থীর সমাগম হ‌য়ে‌ছে।

স্নানকে ঘি‌রে উপ‌জেলার জোড়গাছ গুড়াতিপাড়া টোলর মোড় বাঁধের মোড় জোড়গাছ পুরাতন বাজার, জোড়গাছ নতুন বাজারসহ চিলমারী বন্দর ব্রহ্মপুত্রের পাড়ে। সড়কপথে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটো ও মোটরগাড়ি করে। নদীপথে ট্রলার ও নৌকাযোগে বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে পুণ্যার্থীরা সমবেত হন ব্রহ্মপুত্রের পাড়ে।

স্নান করতে আসা সুজন মোহন্ত ও অমিত জানান, গত বছরেও আসছিলাম এবারেও অষ্টমির স্নান করতে এসেছি। এবার শান্তিপূর্ণভাবে স্নান করলাম। গত বছরের তুলনায় এবার অনেক লোকজন।

চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, অষ্টমীর স্নানকে ঘি‌রে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। পুলিশের পাশাপা‌শি, র‌্যাব, আনসার ও ভিডিপির পর্যাপ্ত সদস্য মোতায়েন ছিল। সেই স‌ঙ্গে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়।

এ ছাড়া বিশুদ্ধ পানীর জন্য নলকূপ স্থাপন, কাপর বদলানোর জন্য শতাধিক তাঁবু টাঙানো ছিল ব‌লেও জানান তি‌নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar