1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল সবজি বিক্রেতার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

যশোরে ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল সবজি বিক্রেতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১২০ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি। যশোরের চুড়ামনকাটিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৫০) নামে এক সবজি বিক্রেতার প্রাণহানি ঘটেছে। শুক্রবার সকালে চুড়ামনকাটি ঋষিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জাকির হোসেন সকালে তার সঙ্গী মাস্টার মোস্তাফিজুর রহমানের সাথে একটি অটো ভ্যানে করে সবজি বিক্রি করতে চুড়ামনকাটি বাজারে যান। সবজি বিক্রি শেষে তারা যখন ভ্যানে করে বাড়ি ফিরছিলেন, তখন সকাল সাড়ে আটটার দিকে ঋষিপাড়া এলাকায় আকস্মিকভাবে একটি ছাগল তাদের ভ্যানের সামনে চলে আসে।

ছাগলটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উল্টে যায় এবং জাকির হোসেনের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই বেলা এগারোটার দিকে তার মৃত্যু হয়।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ইতোমধ্যে লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ শুরু করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar