1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ, ইসরাইলি পণ্য বর্জনের ডাক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ, ইসরাইলি পণ্য বর্জনের ডাক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২১ জন খবরটি পড়েছেন
অনাথ মন্ডল, নিজস্ব প্রতিনিধি।

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে সোমবার সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এসময় ইসরায়েলি পণ্য বয়কট এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা।

সোমবার (৭ এপ্রিল) বিকালে শ্যামনগর থানা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শ্যামনগরের সর্বস্তরের উলামায়ে কেরামের ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাকিপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেসি কমপ্লেক্স চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা জানান, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে হত্যা করছে, শিশুরা পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছে না। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা।

এসময় ইসরায়েলের অর্থনীতিকে দুর্বল করতে দেশটির পণ্য বয়কটের আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবি করেন তারা।

এছাড়াও উপজেলার আটুলিয়ার নাওয়াবেঁকী বাজার এলাকায় বিক্ষোভ করে স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এছাড়াও গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জসহ উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar