1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক সেমিনার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কুড়িগ্রামে সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক সেমিনার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১২৬ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান কুড়িগ্রাম। কুড়িগ্রামে সেনাবাহিনীর দু-দিন ব্যাপী অনুপ্রেরণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী রংপুর অঞ্চল-৬৬পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিট কর্তৃক আয়োজনে

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন প্রমুখ।

দু-দিন ব্যাপী অনুপ্রেরণা বিষয়ক সেমিনারে কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম, ১০ম শ্রেণীর প্রায় এক হাজার ৩শ’ শিক্ষার্থীরা অংশ নেয়।

কুড়িগ্রাম জেলার মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে প্রথম শ্রেণীর গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে অনুপ্রেরণামূলক ও নির্দেশনা প্রদান করা হয়।

সেমিনারে অংশ নিয়ে জেলার শিক্ষার্থীরা বাংলাদেশে সেনাবাহিনী সম্পর্কে জানতে পারেন। বিনা টাকায় যোগ্যতার ভিত্তিতে কিভাবে সেনাবাহিনীতে প্রবেশ করা যায় তা জানতে পেরে খুশি শিক্ষার্থীরা।

সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থী জীম, বুলবুলি, ফারুক বলেন, এই সেমিনারে প্রথমবার অংশ গ্রহণ করেছি। স্বপ্ন ছিল সেনাবাহিনীতে চাকুরি করার। কিন্তু অনেক কষ্ঠ আর পরিশ্রমের জন্য আমার পরিবার থেকে নিষেধ করে। এরপর থেকে সেই স্বপ্ন দেখা বন্ধ করি। কিন্তু আজকে এই সেমিনার থেকে অনেক কিছু শিখলাম ও জানতে পেরে আমার আগের ধারণা ভুল ছিল।

আমরা জানতাম শুধু সেনাবাহিনী নয়, সরকারি চাকুরি মানে টাকা দিয়ে নিতে হয়। সেমিনারে অংশ নিয়ে জানতে পেরেছি কোন প্রকার টাকা লাগে না। শুধু মেধা, ইচ্ছাশক্তিই যথেষ্ট। এখানে এমন কিছু শিখানো হয়েছে যা আমরা সেনাবাহিনীতে প্রবেশের সময় কাজে লাগবে না।

কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার প্রায় ১৩শ’ শিক্ষার্থীদেরকে দু’দিন ব্যাপী অনুপ্রেরণা বিষয়ক সেমিনারের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে। যা পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীতে প্রবেশের ক্ষেত্র পথ প্রশস্ত করে দেবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar