1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলা নববর্ষের বর্ণাঢ্য ও বর্ণিল নানা আয়োজনে প্রস্তুত যশোর - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বাংলা নববর্ষের বর্ণাঢ্য ও বর্ণিল নানা আয়োজনে প্রস্তুত যশোর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ জন খবরটি পড়েছেন

যশোর জেলায় বাংলা নববর্ষের প্রথমদিন পহেলা বৈশাখে বর্ণাঢ্য ও বর্ণিল নানা আয়োজন নিয়ে প্রস্তুত যশোর। বিধ্বংসী নানা কর্মকাণ্ড থেকে পরিবেশ, প্রতিবেশ ও প্রাণিকুলককে রক্ষায় সচেতনার বার্তা তুলে ধরা হবে এবারের শোভাযাত্রায়। যশোরে এবারের মঙ্গল শোভাযাত্রার থিম ‘যতনে রাখি ধরণীরে’।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রতিবছরের মতো এবারও ৩২টি সাংস্কৃতিক সংগঠন ভোর থেকে রাত পর্যন্ত নানা আয়োজনে মুখরিত করে রাখবে শহর। তবে প্রতিবারের মতো এবারও মূল আকর্ষণ থাকবে আনন্দ শোভাযাত্রা।

যশোর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখ সকাল ৯টায় যশোর কালেক্টরেট চত্ত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হবে। এর আগেই চারুপীঠসহ বিভিন্ন সংগঠন তাদের শোভাযাত্রা নিয়ে কালেক্টরেট চত্ত্বরে গিয়ে একত্রিত হবে। পরে সেখান থেকে মূল আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করবে।

যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে নববর্ষের সব আয়োজন সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত ৮টার মধ্যে সব আয়োজন শেষ করা হবে বলে সাংস্কৃতিক সংগঠনগুলো নিশ্চিত করেছে।  

শিল্পী মাহবুব জামাল শামিম ও তার প্রতিষ্ঠান চারুপীঠ আর্ট এন্ড রিসার্চ ইন্সটিটিউট ১৯৮৫ সালে প্রথম যশোরে এ শোভাযাত্রার সূচনা করেন। এবারও তার নেতৃত্বে যশোরে আনন্দ শোভাযাত্রাকে বর্ণিল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের আয়োজনে চারুপীঠের থিম ‘যতনে রাখি ধরণীরে’।

সরেজমিনে চারুপীঠের প্রস্তুতি দেখতে গিয়ে সেখানে মিললো বন, বাঘ, হাতি, ঘোড়া, পাখপাখালি, পাহাড় আর নদীর প্রতিকৃতি। বিধ্বংসী নানা কর্মকাণ্ড থেকে পরিবেশ, প্রতিবেশ আর প্রাণিকূলককে রক্ষায় সচেতনার বার্তা তুলে ধরা হবে এবারের শোভাযাত্রায়।

মাহবুব জামাল শামিম বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রায় সব সৃজনশীলতা একসঙ্গে জ্বলে উঠবে। এখানে ঘটবে নাচ, গান, নাটক, যাত্রাসহ সংস্কৃতির সব ধারা সম্মিলন। নদীতে জেলের মাছধরা, বাউলিয়ানা, জারি, সারি, ভাটিয়ালিতে মাতোয়ারা হয়ে পরিবেশের প্রতি ভালোবাসা তুলে ধরবেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।

তিনি বলেন, যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, দখলদারিত্বের কবলে পড়ে পরিবেশ দ্রুতই ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এদিকে কারও নজর নেই। কেউই বুঝতে চাচ্ছে না যে, পরিবেশ না বাঁচলে রাজনীতি, ক্ষমতা, সভ্যতা সবকিছুই ধ্বংস হয়ে যাবে। সে কারণে চারুপীঠ যশোর এবারের মঙ্গল শোভাযাত্রার থিম করেছে ‘যতনে রাখি ধরণীরে’।

এদিকে বরাবরের এবারও উদীচী যশোর পহেলা বৈশাখ ভোরে তাদের বর্ণাঢ্য আয়োজন নিয়ে হাজির থাকবে। সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপ্লব জানান, ভোর ৬টা ৩১ মিনিটে যশোর পৌর পার্কে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। একই স্থানে বিকাল চারটা থেকে শুরু হবে তাদের সান্ধ্য আয়োজন।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আরম খান দুলু বলেন, সব সংগঠনের প্রস্তুতি শেষ। অতীতের যেকোন সময়ের চেয়ে এবারের আয়োজনে বেশি সাড়া পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar