1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আশুলিয়ায় গভীর খাদে লেগুনা, প্রাণ গেল দুইজনের - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

আশুলিয়ায় গভীর খাদে লেগুনা, প্রাণ গেল দুইজনের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২৪ জন খবরটি পড়েছেন

সাভার প্রতিনিধি। সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী লেগুনা সড়কের পাশে পানি ভর্তি খাদে পড়ে গেলে অন্তত দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার রাত নয়টার দিকে জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে বদরুল আলম গাজী (৬০) এবং হৃদয় (২৬) নামের দুই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

আহতদের মধ্যে বিলকিস এবং সুব্রত পাল নামের দু’জনকে শনাক্ত করা গেলেও বাকি তিনজন অজ্ঞাত পরিচয়।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানিয়েছেন, লেগুনাটি নরসিংহপুর থেকে যাত্রী নিয়ে বাইপাইলের দিকে যাচ্ছিল। জামগড়ার ফ্যান্টাসি কিংডমের কাছে পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গভীর খাদে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে এবং চাপা পড়া সাতজন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar