1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪, আহত ৫ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪, আহত ৫

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১০০ জন খবরটি পড়েছেন

মাধবপুর প্রতিনিধি। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাখরনখর এলাকায় একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন মারা যান। নিহতদের মধ্যে দুজন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এই ঘটনায় আরও পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন এই দুর্ঘটনার বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকআপ ভ্যানটিতে ঘরের জিনিসপত্রসহ আনুমানিক ১৬ থেকে ১৭ জন যাত্রী ছিলেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা খুবই গুরুতর। বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যানটি হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।

পুলিশ নিহতদের পরিচয় জানার জন্য কাজ করছে এবং তাদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুলাহ আল মামুন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar