1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাদ গাছে, বাস গর্তে,শৈলকুপায় রোমহর্ষক সড়ক দুর্ঘটনা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ছাদ গাছে, বাস গর্তে,শৈলকুপায় রোমহর্ষক সড়ক দুর্ঘটনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১০৭ জন খবরটি পড়েছেন

শৈলকুপা প্রতিনিধি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় বাসের ছাদটি ছিঁড়ে গিয়ে গাছের ডালে ঝুলে থাকতে দেখা যায়, যা প্রত্যক্ষদর্শীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ এলাকায় এ ঘটনা ঘটে। ‘এফকে ডিলাক্স’ নামে একটি বাস ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গর্তে পড়ে যায়।

দুর্ঘটনার তীব্রতা এমন ছিল যে বাসের ছাদটি সম্পূর্ণভাবে আলাদা হয়ে গাছের ডালে আটকে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এমন ভীতিকর দৃশ্য তারা খুব কমই দেখেছেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা আহত চারজন যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা উদ্ধার কাজে অংশ নিই। বাসটি এবং এর ছাদ ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।”

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, চালকের অসতর্কতা বা অন্য কোনো কারণ এই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar