1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রেললাইন পার হতে গিয়ে প্রাণ হারালেন বেকারির কর্মী - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

রেললাইন পার হতে গিয়ে প্রাণ হারালেন বেকারির কর্মী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১০৪ জন খবরটি পড়েছেন

ঢাকা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকার কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় লোকমান প্রধানিয়া (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে মাছবাজার সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেন লোকমানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আবদুল্লাহ নোমান নামের এক ব্যক্তি তাঁকে উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত লোকমান রাজধানীর বাড্ডা এলাকার একটি বেকারির কর্মী ছিলেন। তার শ্যালক তারেক পাটোয়ারি জানিয়েছেন, লোকমান মগবাজারে একটি কাজে গিয়েছিলেন। দুপুরে তিনি খবর পান লোকমান দুর্ঘটনায় আহত হয়েছেন। হাসপাতালে গিয়ে তিনি মৃত্যুর খবর পান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar