1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেগমগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

বেগমগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১৭ জন খবরটি পড়েছেন

বেগমগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিএনজিতে থাকা জামিনা সুলতানা ইনু ও তার মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত ইনুর স্বামী আবদুর রহমান।

শুক্রবার রাত ৮টার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামিনা সুলতানা ইনু (২০) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকার আবদুর রহমানের স্ত্রী ও ফাতেমা আক্তার (২) তাদের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজার থেকে নিজের স্ত্রী ইনু ও মেয়ে ফাতেমাকে নিয়ে চৌমুহনীর উদ্দেশ্যে নিজের সিএনজি নিয়ে রওনা করেন আবদুর রহমান। নিজে সিএনজির চালক হওয়ায় রহমানের গাড়িতে তার স্ত্রী ও মেয়ে ছিল। তাদের সিএনজিটি বেগমগঞ্জের আমিন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে আহত হন সিএনজিতে থাকা তিনজন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনু ও তার মেয়ে ফাতেমাকে মৃত ঘোষণা করেন। আহত রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন, মা মেয়ে দুইজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। বর্তমানে তাদের মৃতদেহ হাসপাতালে আছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় স্থানীয় লোকজন ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar