1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইট নয়, প্লাস্টিক বোতল-সুন্দরগঞ্জে গড়ে উঠছে ‘বোতল বাড়ি’ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ইট নয়, প্লাস্টিক বোতল-সুন্দরগঞ্জে গড়ে উঠছে ‘বোতল বাড়ি’

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭৯ জন খবরটি পড়েছেন

সুন্দরগঞ্জ প্রতিনিধি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে রঙিন প্লাস্টিক বোতল দিয়ে নির্মাণাধীন একটি বাড়ি আলোচনার কেন্দ্রে চলে এসেছে। অটোচালক আব্দুল হাকিমের উদ্যোগে নির্মিত এই তিন কক্ষবিশিষ্ট বাড়ির দেয়াল তৈরি হচ্ছে বালুভর্তি প্লাস্টিক বোতল দিয়ে। ইটের পরিবর্তে বোতল আর সিমেন্টের গাঁথুনিতে নির্মিত বাড়িটি দেখে অভিভূত স্থানীয় বাসিন্দারা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পশ্চিম ছাপরহাটি গ্রামে ‘বোতল বাড়ি’ নামে পরিচিত এই নির্মাণকাজ এখনো শেষ হয়নি, তবে ছাদের ঢালাইসহ কিছু কাজ বাকি থাকা সত্ত্বেও তা দেখতে প্রতিদিনই ভিড় করছে অনেক মানুষ। শুরুর দিকে অনেকে বিষয়টিকে অবাস্তব বা হাস্যকর মনে করলেও এখন এটি নিয়ে গর্ব করছেন গ্রামবাসীরা।

হাকিম জানান, ইউটিউবে বোতলের বাড়ির ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে তিনি নিজেই বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত বোতল সংগ্রহ করে তা অটোতে করে এনে জমা করেন। এরপর সিমেন্ট ও বালু দিয়ে গাঁথুনি শুরু করেন। তার স্ত্রী আনচুমারা বেগম শুরু থেকেই তাকে সমর্থন দিয়েছেন, যদিও শুরুতে অনেকে প্রতিবাদ করেছিল।

রাজমিস্ত্রি বাদশা মিয়া বলেন, তিনি নিজের বাড়িও একই কায়দায় নির্মাণ করেছিলেন লালমনিরহাটে। তার অভিজ্ঞতা থেকেই তিনি হাকিমের বাড়ির নির্মাণে যুক্ত হয়েছেন এবং বলছেন, এই ঘর ইটের ঘরের তুলনায় টেকসই ও মজবুত হবে।

উপজেলা প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, তিনি বিষয়টি শুনেছেন তবে এখনো সাইটটি পরিদর্শন করেননি। সরেজমিনে গিয়ে দেখার পর বোঝা যাবে এই বাড়ি কতটা টেকসই এবং পরিবেশবান্ধব।

হাকিম আশা করছেন, নির্মাণ শেষ হলে তার ‘বোতল বাড়ি’ হবে এক দৃষ্টান্ত। শুধু নির্মাণ খরচ কম নয়, পরিবেশ সংরক্ষণেও এটি হতে পারে একটি উদাহরণ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar