1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হঠাৎ বজ্রপাতে ভৈরব-কুলিয়ারচরে ৩কৃষকের মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

হঠাৎ বজ্রপাতে ভৈরব-কুলিয়ারচরে ৩কৃষকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১১৪ জন খবরটি পড়েছেন

কিশোরগঞ্জ ও ভৈরব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে তিনজন কৃষক মারা গেছেন। শনিবার (১১ মে) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভৈরবের সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ফারুক মিয়া (৬০), শ্রীনগর ইউনিয়নের ফয়সাল মিয়া (২৮) এবং কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের হাজারীনগর গ্রামের কবির মিয়া (২৫)।

স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ উত্তর আকাশে ঘনকালো মেঘ জমে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় ফারুক ও ফয়সাল নিজ নিজ বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। ঝড়-বৃষ্টির আশঙ্কায় দ্রুত কাজ শেষ করতে গিয়ে বজ্রপাতে তারা আহত হন। একই সময়ে কুলিয়ারচরের ছয়সূতিতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন কবির মিয়াও।

তাদের উদ্ধার করে স্বজনরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাবিবা জুই তাদের মৃত ঘোষণা করেন। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের হাসপাতালে আনা হয়।

পরে পরিবারের সদস্যরা নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar