1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় পাঁচ ইউপি সদস্য গ্রেফতার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

দেবহাটায় পাঁচ ইউপি সদস্য গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় আওয়ামীলীগ সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে জনরোষের মুখে ইউনিয়ন পরিষদ ভবন থেকে তাদেরকে গ্রেপ্তার করে দেবহাটা থানা পুলিশ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্যরা হলেন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের ভাতশালা গ্রামের আব্দুল জলিল (৪২), নূর হোসেন ওরফে নূরা (৪০), ঘলঘলিয়ার মাহবুবুর রহমান ওরফে বাবলু (৪৫), চরশ্রীপুরের কামাল হোসেন (৩৪) ও টাউনশ্রীপুরের শরিফুল ইসলাম (৪৫)।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, উল্লেখিত ইউপি সদস্যরা বিগত সরকারের শাসনামলে এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্মে লিপ্ত থাকায় জনসাধারন তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন। সোমবার দুপুরে তারা ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে এলাকাবাসি সেখানে জড়ো হন। খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ৫জন ইউপি সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধরা। বিকেলেই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি গোলাম কিবরিয়া হাসান।

এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দেবহাটা সহ দেশের কোথাও নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না। এজন্য এসপিদের নির্দেশ দেওয়া হয়েছে। যদি কেউ করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলবে না। এবং কোনো পুলিশ সদস্য যদি নিষিদ্ধ সংগঠনের প্রতি শিথিলতা প্রদর্শন করেন তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar