দেবহাটা প্রতিনিধি। দেবহাটা উপজেলায় জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার জন্য চেক বিতরণ করা হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে উক্ত চেক বিতরণ করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেবহাটা উপজেলার জুলাই বিপ্লবে আহত গর্বিত সন্তানদের প্রতি সম্মান জানাতে এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করে রাখার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা বাবদ এক লক্ষ টাকার চেক বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবহাটা উপজেলা শাখার আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ,যুগ্ন সদস্য সচিব আরিফুল ইসলাম প্রমুখ।