1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উপকূলে সুপেয় পানির দাবিতে ওয়াটার ম্যারাথন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

উপকূলে সুপেয় পানির দাবিতে ওয়াটার ম্যারাথন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০৫ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। বাংলাদেশের সর্ব বৃহৎ উপজেলা শ্যামনগর উপজেলা। সুন্দরবন উপকূলীয় এলাকা নিয়ে গঠিত এই উপজেলায় সুপেয় পানির সংকট বহু বছর ধরে। চারি পাশে পানি থাকলেও সুপেয় পানির অভাব প্রতিটি গ্রামে গ্রামে। গরমের সময় সুপেয় পানির জন্য হাহাকার করতে হয় সুন্দরবন উপকূলীয় মানুষদের। তাই সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ব্যতিক্রমধর্মী “রান ফর ওয়াটার” শীর্ষক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার সকালে শরুব ইয়ুথ টিমের আয়োজনে এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় ম্যারাথনটি অনুষ্ঠিত হয়। এ ম্যারাথনে ২৭৭ জন অনলাইনে নিবন্ধন করেন এবং প্রায় শতাধিক সচেতন নাগরিক, তরুণ-তরুণী ও পরিবেশকর্মী অংশ নেয়।

ম্যারাথনটি সকাল ৬টায় শ্যামনগরের গ্যারেজ বাজার থেকে শুরু হয়ে আকাশনীলা ইকো ট্যুরিজম চত্বরে গিয়ে শেষ হয়। অংশগ্রহণকারীরা ‘সরকারি সেবার আওতায় সুপেয় পানি চাই’ শীর্ষক দাবি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ম্যারাথনে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন, আতিক হাসান, কিংকর মণ্ডল ও মোঃ ইব্রাহিম খলিল।

শরুব ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা এস এম জান্নাতুল নাঈম জানান, উপকূলীয় এই অঞ্চলে খাওয়ার পানির তীব্র সংকট দীর্ঘদিনের। লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তনের কারণে নিরাপদ পানি পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। এই সংকট তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন। প্রোগ্রাম লিড আবিদ হোসেন আপন বলেন, আমাদের এই ম্যারাথন উপকূল মানুষের সুপেয় পানি অধিকার নিয়ে আরো বেশি সচেতনতা বৃদ্ধি করবে।

অনুষ্ঠান শেষে আকাশনীলা চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা নিরাপদ পানির দাবিকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে তুলে ধরেন এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar