1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে মাদকের বলি মা: পালিত পুত্রের হাতেই নৃশংসভাবে খুন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই

যশোরে মাদকের বলি মা: পালিত পুত্রের হাতেই নৃশংসভাবে খুন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১১১ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি, ২৪ মে: যশোরের মনিহার ফলপট্টি এলাকায় মাদকাসক্ত পালিত পুত্রের হাতে নৃশংভাবে খুন হয়েছেন সুলতানা খালেদা সিদ্দিকা রুমি (৬০) নামে এক নারী। শুক্রবার (২৩ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়িতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে ১৯ বছর বয়সী পালিত পুত্র শেখ শামস বিন শাহজাহান। ঘটনার পরপরই পুলিশ ঘাতক শামসকে আটক করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশের প্রাথমিক ধারণা, মাদকের টাকার জন্যই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, শামস গত চার-পাঁচ বছর ধরে মাদকাসক্ত ছিল এবং মাদকের জন্য প্রায়ই তার পালিত মায়ের কাছে টাকা চাইতো। টাকা না পেলে সে খালেদা সিদ্দিকাকে অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিকভাবে নির্যাতন করত।

নিহতের ভাড়াটিয়া ইমরান (২৫) জানান, শুক্রবার গভীর রাতে তিনি খালেদা সিদ্দিকার ঘর থেকে চিৎকার ও বাগবিতণ্ডার শব্দ শুনতে পান। সন্দেহ হলে শনিবার (২৪ মে) বিকাল ৩টার দিকে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত কালবেলাকে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা খোলার অনুরোধ করলে অভিযুক্ত শামস নিজেই দরজা খুলে দেয়। এরপর পুলিশ ঘরে ঢুকে খালেদা সিদ্দিকার লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকেই শেখ শামসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, নিঃসন্তান দম্পতি খালেদা-শাহজাহান ১৯ বছর আগে কুমিল্লা থেকে মাত্র তিন মাস বয়সী শামসকে দত্তক নিয়েছিলেন। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar