1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা, পুলিশের ধারণা পূর্বশত্রুতা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা

যশোরে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা, পুলিশের ধারণা পূর্বশত্রুতা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯৪ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি এলাকায় এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার ভোর সাড়ে ছয়টার দিকে মহাসড়কের পাশ থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে যশোর কোতোয়ালি থানা পুলিশ।

নিহতের নাম সেলিম রেজা ডাবলু। তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের বাসিন্দা এবং আমজাদ বিশ্বাসের ছেলে। প্রতিদিনের মতো শনিবার রাত ১০টায় বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন সেলিম। কিন্তু রোববার সকালে চুড়ামনকাটি ব্র্যাক অফিসের কাছাকাছি মহাসড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সেলিমের মোবাইল ফোন ব্যবহার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর খবর জানায় পুলিশ।

নিহতের ভাই শাহীন জানান, সেলিমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, এটি কোনো ছিনতাই নয়, এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, “হত্যাকারীরা সেলিমের ইজিবাইক নিয়ে গেছে, তবে মোবাইল ফোনটি রেখে গেছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে।” তিনি আরও জানান, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar