1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে তিনটি হরিণের মাথা সহ দুই শিকারি আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সুন্দরবনে তিনটি হরিণের মাথা সহ দুই শিকারি আটক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট): পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেবে নেতৃত্বে বনরক্ষীদের একটি দল কোকিল মনির টহল ফাঁড়ীর ছোট ময়নার খাল এলাকার বনাঞ্চলে অভিযান চালিয়ে ৩টি হরিণের মাথা, কাকড়া ধরার চারু ও দুইটি নৌকা সহ দুই হরিণ শিকারী কে আটক করেছে।মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে সুন্দরবনের গভীরে ছোট ময়নার খাল এলাকা থেকে এদের আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শরণখোলা রেঞ্জ অফিস সুত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ি এলাকার গভীর বনে ছোট ময়নার খাল এলাকায় হরিণ শিকারিরা ফাঁদ পেতে হরিণ শিকার করছে এমন গোপন সংবাদে ওই এলাকায় সুন্দরবনের বিশেষ টিম এসিএফ রানা দেবের নেতৃত্বে একদল বনরক্ষী অভিযান চালায়। এ সময় বনরক্ষীরা ওই এলাকা থেকে কাকড়া ধরার ২৮ টি চারু, তিনটি হরিণের মাথা ও দুইটি নৌকার সহ দুই হরিণ শিকারীকে আটক করে। আটকৃত হল বাগেরহাটের মংলা উপজেলার উত্তর চাঁদপাই গ্রামের সুলতান খানের পুত্র মামুন খান (৩৫) ও একই গ্রামের আক্কাস শেখের পুত্র আঃ রহিম (২১)।

আটকৃতি দিব্যি দিয়ে বন বিভাগে মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেব বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবনে বিভিন্ন চক্র ফাঁদ পেতে হরিণ শিকার করে আসছে।ইতোমধ্যে ব্যাপক ফাদ উদ্ধার করা হয়েছে। চোরা শিকারীদের ধরতে বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। তাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar