1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালীগঞ্জে জমি বিরোধে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা

কালীগঞ্জে জমি বিরোধে লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৮৯ জন খবরটি পড়েছেন

কালীগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নায়েব আলী মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নিহত নায়েব আলীর সঙ্গে একই গ্রামের ইউনুস আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। এদিন সকালে মালিয়াট গ্রামের মাঠে কথা-কাটাকাটির একপর্যায়ে ইউনুস ও তার ছেলে আলামিন হোসেন লাঠি দিয়ে নায়েব আলীর মাথায় আঘাত করেন। তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, “আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, “মরদেহ হাসপাতালে রয়েছে। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আমরা ঘটনাটির তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar