1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাপুরে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই

মির্জাপুরে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১১৯ জন খবরটি পড়েছেন

মির্জাপুর প্রতিনিধি। টাঙ্গাইলের মির্জাপুরে এক স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় মুসা মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত কবিতা আক্তার (২৫) ছিলেন একটি পোশাক কারখানার শ্রমিক। তার গ্রামের বাড়ি নীলফামারিতে। অভিযুক্ত স্বামী সুজন মিয়া (৪০) পেশায় মেকানিক এবং তিনিও নীলফামারির বাসিন্দা।

স্থানীয়রা জানান, সোহাগপাড়ায় ভাড়া বাড়িতে দুই সন্তান নিয়ে বসবাস করতেন এই দম্পতি। রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ঝগড়ার সময় সুজন বাসায় থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী কবিতাকে গলায় আঘাত করে হত্যা করেন এবং পরে পালিয়ে যান।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা রাতেই ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar