1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় রিং বাঁধ ভেঙ্গে দু'শ পরিবার পানি বন্দি  - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

শরণখোলায় রিং বাঁধ ভেঙ্গে দু’শ পরিবার পানি বন্দি 

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১২২ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

 বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ  ও অমাবস্যার জোয়ারে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তেরাবেকা গ্রামের একটি রিং বাঁধ ভেঙ্গে প্রায় দু’শ  পরিবার পানিবন্দি হয়েছে বলে জানা গেছে। আর এতে করে ওই পরিবারগুলি জীবন যাপন  অস্বস্তির মধ্যে পড়েছে। গত বছর ঘূর্ণিঝড় রেমালের আঘাতে রিং বাঁধ ভেঙে ওই গ্রামটি পানিতে তলিয়ে যায়। 

সংশ্লিষ্ট এলাকা ঘুরে এবং ওই পরিবারগুলোর সাথে কথা বলে জানা গেছে, শরলখোলা উপজেলায় ৬৪  কিলোমিটার বেরিবাঁধ নির্মাণ করা হলেও ওই পরিবারগুলি বাধের বাইরে থাকায় কোনরকম একটি রিং বাঁধ দিয়ে তারা জীবন যাপন করছেন। ৩০ মে রাত দুইটা আড়াইটার দিকে লঘু চাপের প্রভাব ও তুমুল বৃষ্টিতে নদীর পানি বেড়ে যাওয়ায় রিং বাঁধটি ভেঙে  যায় আর এতে তেরাবেকা এলাকার প্রায় দু’শ পরিবার পানিবন্দী হয়ে পড়ে। গরু, ছাগল, হাঁস-মুরগি নিয়ে বিপাকে পড়েন পরিবারগুলো। এমনকি ওই পরিবার গুলিতে দুপুরে রান্না- বান্না হয়নি বলে অনেকে জানিয়েছেন।

 এ ব্যাপারে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদ আলম লিটন বলেন,  টেকসই একটি রিং বাঁধ  দিলে ওই পরিবার গুলি নিরাপদে জীবন যাপন করতে পারবেন। 

এ ব্যাপারে শরণখোলা  উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, এই মুহূর্তে ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা  সম্ভব নয় বৃষ্টি কমে গেলে এবং পানি নেমে গেলে রিং বাঁধের ভেঙে যাওয়া অংশটি  মেরামত করে দেওয়ার ব্যবস্থা করা হবে।  

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar