1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে তলিয়েছে বাদাম ক্ষেত, ভঙ্গ কৃষকের স্বপ্ন - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

কুড়িগ্রামে তলিয়েছে বাদাম ক্ষেত, ভঙ্গ কৃষকের স্বপ্ন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৭৫ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম: অনবরত টানা বৃষ্টি ও উজানী ঢলের কারণে কুড়িগ্রাম জেলায় তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলাসহ সব কটি নদ-নদীর পানি বাড়ছে। বিশেষ করে তিস্তায় দ্রুত বাড়ছে পানি। তলিয়ে গেছে বাদাম ক্ষেতসহ রবিশস্য ক্ষেত।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (০১ জুন) সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় তিস্তার পানি বেড়েছে ৬০ সেন্টিমিটার।

তবে পানি এখনো বিপৎসীমার নিচে অবস্থান করছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড আগামী ৫ দিন নদ-নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে। এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদ-নদীর তীরবর্তী অঞ্চল ও চরাঞ্চলের নীচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা চর গতিয়াশাম গ্রামের কৃষক নুরুল ইসলাম ও আবুল কাইয়ুম জানান, বাদামক্ষেত থেকে তুলে স্তূপ করে রেখেছিলেন। কিন্তু পাহাড়ি ঢল এসে বেশিরভাগ ভেসে নিয়ে গেছে। কিছু বাদাম নৌকাযোগে আনছেন।

একই গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও নওয়াব আলী জানান, বাদাম ক্ষেত থেকে তোলার আগেই ডুবে গেছে।

পর পর দুবার ক্ষেত ডুবে যাওয়ায় ফসল পাওয়ার তেমন আশা নেই আর। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভাঙন। তিস্তার তীরবর্তী ডাংরা ও দাড়িয়ার পাড় এলাকায় বাঁধ ও বসতি এলাকা পড়েছে ভাঙনের ঝুঁকিতে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, তিস্তার উজানে সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তায় দ্রুত পানি বাড়ছে। ফলে কয়েকটি এলাকা পড়েছে ভাঙনের ঝুঁকিতে।

তিনি বলেন, ঝুঁকিতে পড়া এলাকা চিহ্নিত করে অস্থায়ী ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ প্রস্তত রাখা হয়েছে। জেলার আরো ৮-৯টি পয়েন্টে নদ-নদীর ভাঙন থাকলেও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্থায়ী অস্থায়ী প্রতিরক্ষার কাজ চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar