1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়ায় ডোবায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

কালিয়ায় ডোবায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২৪ জন খবরটি পড়েছেন

কালিয়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নড়াইলের কালিয়া উপজেলার আটলিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে বাড়ির পাশে একটি ডোবায় পড়ে তারা মারা যায় বলে জানিয়েছে পুলিশ।

মৃত দুই শিশু হলো—সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে রাহাদ শেখ (২২ মাস) ও রিয়াজ শেখের ছেলে রিহান শেখ (২১ মাস)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও এলাকাবাসীর বরাতে জানা গেছে, সকাল ৯টার দিকে খাওয়া-দাওয়া শেষে তারা বাড়ির উঠানে খেলছিল। এ সময় তাদের মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজার একপর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির দক্ষিণ পাশে উঠানের সাথেই লাগোয়া ডোবায় দুই শিশুকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. লিপিকা রানি বিশ্বাস জানান, শিশু দুটির মৃত্যু পানিতে ডুবে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই ঘটনার পর আটলিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar