1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নদীতে ডুবে গেল অটোরিকশা, শাশুড়ি-পুত্রবধূর করুণ মৃত্যু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নদীতে ডুবে গেল অটোরিকশা, শাশুড়ি-পুত্রবধূর করুণ মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৮১ জন খবরটি পড়েছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ফেরি থেকে অটোরিকশা পড়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ১৩ ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে অটোরিকশা উদ্ধার করে ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলেন খালেদা বেগম (৫৫) ও তার পুত্রবধূ ফারজানা বেগম (২২)। দুর্ঘটনার পর উদ্ধার করা হয়েছিল খালেদার ছেলে কামাল হোসেন (১৯) ও ফারজানার স্বামী সাগর হোসেনকে, যাদের চিকিৎসা চলছে।

ওই পরিবারটি ঢাকার যাত্রাবাড়ী থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুল্লাবাদ গ্রামে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিতে কোনো রেলিং বা সুরক্ষা ছিল না। সামান্য ঝাঁকুনিতেই অটোরিকশাটি কাত হয়ে নদীতে পড়ে যায়। অটোরিকশাচালক কুদ্দুছ ও সাগর তখন পাশে দাঁড়িয়ে থাকায় প্রাণে বেঁচে যান, কিন্তু ভেতরে থাকা তিনজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ফেরিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানিয়েছেন, কড়িকান্দি-বিশনন্দী ফেরিঘাট এলাকায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তার ঘাটতি রয়েছে, তবে প্রশাসনের নজরদারি ছিল না বললেই চলে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar