1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছুটি কাটাতে গিয়ে সাগরে প্রাণ হারালেন বাবা ও ছেলে - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ছুটি কাটাতে গিয়ে সাগরে প্রাণ হারালেন বাবা ও ছেলে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১০৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কক্সবাজারে সাগরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছেন রাজশাহীর শাহানুর আলম (৫৩) এবং তাঁর ছেলে ইফতেশাম আলম সিফাত (২০)। তবে তাঁদের মৃত্যু সংবাদ এখনও জানানো হয়নি ক্যানসারে আক্রান্ত ৮০ বছর বয়সী দাদা আবুল কালাম মন্টুকে।

সোমবার দুপুরে কক্সবাজারের সায়মন বিচ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। পানিতে ডুবে যেতে থাকা ছেলেকে বাঁচাতে গিয়ে শাহানুর নিজেও নিখোঁজ হন। পরে লাইফগার্ডদের সহায়তায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীতে শাহানুরের বাড়িতে এখন শোকের ছায়া। কিন্তু তাঁর বৃদ্ধ বাবাকে মৃত্যুসংবাদ জানাতে সাহস পাচ্ছেন না স্বজনেরা। দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত আবুল কালাম মন্টুকে বলা হয়েছে, ছেলে ও নাতি পানিতে পড়ে অসুস্থ হয়েছেন এবং বাড়ি ফিরছেন।

শাহানুরের ভাই মনসুর আলম জানান, তাঁদের বাবা শারীরিকভাবে খুবই দুর্বল। গত বছর ১৫ আগস্ট মায়ের মৃত্যুর পর থেকে আরও ভেঙে পড়েছেন তিনি। তাই এই মুহূর্তে সত্য জানানো কঠিন।

শাহানুরের স্ত্রী ইয়াসমিন আরা ঢাকায় চাকরি করেন। তিনি ও ছোট ছেলে ইফতেখার আলম রাহাত বর্তমানে কক্সবাজারে ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে তাঁরা শাহানুর ও সিফাতের লাশ নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন। পরিবার জানিয়েছে, বুধবার সকালে তাঁদের মহিষবাথান কবরস্থানে দাফন করা হবে।

সিফাত সদ্য অনার্সে ভর্তি হয়েছিলেন। ছোট ভাই রাহাত রাজশাহীর একটি স্কুলে দশম শ্রেণিতে পড়ে। শাহানুর স্ত্রী ঢাকায় থাকলেও দুই ছেলেকে নিয়ে রাজশাহীতে থাকতেন।

পরিবারের সদস্য রাকিবুল আলম বলেন, ঈদের ছুটিতে দুই ছেলেকে নিয়ে আবারও কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন শাহানুর, আগেও তাঁরা একবার গিয়েছিলেন। তবে এবার তাঁরা ফিরে আসছেন দুইটি কফিনে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar