1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নওয়াপাড়ায় চলাচলের রাস্তা বন্ধ করে ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

নওয়াপাড়ায় চলাচলের রাস্তা বন্ধ করে ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১০৬ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর ) থেকে। অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় চলাচলের রাস্তা বন্ধ করে ড্রেন নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় যশোর-খুলনা মহাসড়কের তালতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তালতলা এলাকার বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিল আহমেদ রিপনের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে দাবি করা হয় নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ তালতলা থেকে একতারপুর যাওয়ার একটি রাস্তা খুঁড়ে খোলা ড্রেন নির্মাণ করছে। যার কারণে বন্ধ হয়ে গেছে চলাচলের ওই রাস্তাটি। সাধারণ মানুষ যাতে চলাচল করতে পারে সেজন্য ড্রেনের ওপর স্ল্যাব বসিয়ে রাস্তা নির্মানের দাবি জানান তারা। অন্যথায় পৌরসভা ঘেরাও করার ঘোষনা দেয়া হয় এই মানববন্ধন থেকে। দাবি পূরণ না হলে রেলপথ মহাসড়ক অবরোধ করা হবে বলেও হুশিয়ারী দেয়া হয়।

মানববন্ধন চলাকালে পৌরসভার সাবেক কাউন্সিলর জাকির হোসেন, জাহানারা খাতুন, শমসের আলম, বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, মুরাদ হোসেন, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম টুলু, কৃষকদল নেতা আশরাফুর রহমান, সেচ্ছাসেবক দল নেতা মোল্লা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar