1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চাকরি সংশোধন অধ্যাদেশ নিয়ে উত্তপ্ত সচিবালয়, ফোরামের কর্মসূচি অব্যাহত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

চাকরি সংশোধন অধ্যাদেশ নিয়ে উত্তপ্ত সচিবালয়, ফোরামের কর্মসূচি অব্যাহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১০১ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে সোমবার সকাল থেকে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের সদস্যরা।

গত ২৫ মে সন্ধ্যায় ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ গেজেট আকারে প্রকাশের পর থেকেই এই অধ্যাদেশের বিরোধিতা করে আসছে ফোরামটি। তারা অধ্যাদেশটিকে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ হিসেবে আখ্যায়িত করে এর পূর্ণ প্রত্যাহার দাবি জানিয়েছে।

এর আগে ঈদের পর দেশজুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম এবং বাদিউল কবীর। একইসঙ্গে অধ্যাদেশ বাতিলের দাবিতে অর্থ উপদেষ্টা বাদে উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়।

প্রসঙ্গত, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া অনুমোদিত হয়। এতে চারটি নির্দিষ্ট কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যদি অনানুগত্যমূলক কর্মকাণ্ডে যুক্ত হন বা অন্যদের মধ্যে অনানুগত্য সৃষ্টি করেন, কর্মস্থলে অনুপস্থিত থাকেন বা থাকতে প্ররোচিত করেন, কিংবা অন্যকে দায়িত্ব পালনে বাধা দেন—তবে সেটিকে অসদাচরণ হিসেবে গণ্য করা হবে এবং তিনি দণ্ডিত হবেন।

এছাড়া অভিযোগ গঠনের সাত কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে কেন শাস্তি দেওয়া হবে না, সে বিষয়ে আরও সাত দিনের মধ্যে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর সুযোগ রাখা হয়েছে।

অর্থ উপদেষ্টা এরই মধ্যে জানিয়েছেন, সংশোধিত অধ্যাদেশটি পর্যালোচনা করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar