1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে মায়ের আকুতি - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

অভয়নগরে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে মায়ের আকুতি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১০০ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।
মায়ের সঙ্গে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন পিতৃহারা বিশেষ চাহিদা সম্পন্ন (মানসিক ভারসাম্যহীন) সনিয়া খাতুন (৩০)। সকালে ঘুম থেকে উঠে সনিয়াকে তার ঘরের ভেতরে না পেয়ে অসহায় মা শুরু করেন খোঁজাখুঁজি। আত্মীয় স্বজনের বাড়িতে সন্ধান না পেয়ে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে থানায় লিখিত অভিযোগ করেন মা হাসিনা বেগম। ঘটনাটি ঘটেছে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের ডিএন মোড় নামক এলাকায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানসিক ভারসাম্যহীন সনিয়া খাতুন ডিএন মোড় এলাকার মৃত মান্নান ফকির ও হাসিনা বেগমের মেয়ে।
হাসিনা বেগম বলেন, বুধবার (১৮ জুন) রাতের খাবার শেষে সনিয়া তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল ঘুম থেকে উঠে তাকে ঘরের ভেতর পাওয়া যায়নি। এরপর আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীসহ সম্ভাব্যস্থানে খোঁজাখুঁজি করা হয়। কোথাও না পেয়ে বৃহস্পতিবার রাতে অভয়নগর থানায় মেয়ে নিখোঁজের লিখিত অভিযোগ করেছি।

তিনি আরো বলেন, নিখোঁজের সময় সনিয়ার পরণে ছিল আকাশী রঙের সালোয়ার ও কামিজ। গলায় ছিল খয়েরি রঙের জরি দেওয়া ওড়না এবং পায়ে ছিল পুথিযুক্ত স্যান্ডেল। তার গায়ের রঙ ফর্সা, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, মাথায় লম্বা কালো চুল ছিল। বিশেষ চাহিদা সম্পন্ন (মানসিক ভারসাম্যহীন) মেয়ে নিখোঁজের পর থেকে মা হাসিনা বেগম পাগলপ্রায়। মেয়েকে ফিরে পেতে ঘুরছেন দ্বারেদ্বারে। তাই সন্ধান পেলে নিকটস্ত থানা অথবা ০১৪০৩-৬৪৩১৩৫ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম বলেন, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর তদন্ত কাজ শুরু করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar