1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে তিনজন নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে তিনজন নিহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১১৩ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর শহরের সার্কিট হাউসপাড়ায় ইকবাল মঞ্জিলের একটি নির্মাণাধীন আটতলা ভবনের ছয়তলার ঝুল বারান্দা ভেঙে পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের প্রকৌশলী আজিজুর রহমান (৩৫), কুষ্টিয়ার প্রকৌশলী মিজানুর রহমান মিজান (৪০) এবং চাঁপাইনবাবগঞ্জের নুরু (৪৫), যিনি সাব-কন্ট্রাক্টরের দায়িত্বে ছিলেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম জানান, নিহতদের মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তারা প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও ভবনে কর্মরত ইলেকট্রিক মিস্ত্রি মুজিবুর রহমান জানান, হঠাৎ করেই ছয়তলার ব্যালকনি ভেঙে পড়ে ওই তিনজন নিচে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা জানান, বিকট শব্দ শুনে তারা বাইরে এসে রাস্তায় রক্তাক্ত অবস্থায় তিনজনকে দেখতে পান এবং তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। ঘটনাস্থলেই দু’জন ও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ভবনটির নির্মাণকাজ দীর্ঘদিন ধরে নিয়মবহির্ভূতভাবে চলছিল। রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখায় চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। তারা আরও দাবি করেন, ভবন মালিক ইকবাল একজন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ঘনিষ্ঠ হওয়ায় কারও কথায় কর্ণপাত করেননি।

ভবনের নির্মাতা প্রতিষ্ঠান ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’-এর ম্যানেজার বাবলু রহমান জানান, ভবনটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১০ সালে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন প্রকৌশলী ও একজন সাব-কন্ট্রাক্টর ছিলেন। কীভাবে ব্যালকনি ধসে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, তারা ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar