1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দিনাজপুরে একই বাড়ির ৮ জন দগ্ধ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দিনাজপুরে একই বাড়ির ৮ জন দগ্ধ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৯৪ জন খবরটি পড়েছেন

দিনাজপুর শহরের কালীতলা এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত আটজন দগ্ধ হয়েছেন। শনিবার (৫ জুলাই) বিকাল ৩টার দিকে মাহবুব রহমানের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দগ্ধদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ইসরাত রূপালী ও নেন্সি জানান, দগ্ধদের মধ্যে রিয়াজ উদ্দিন নামে এক যুবকের শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে এবং তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের একজন সজীব জানান, দোকান থেকে আনা নতুন গ্যাস সিলিন্ডারে সংযোগ দেওয়ার পর লিকেজ দেখা দেয়। লিক বন্ধে চেষ্টা চলাকালে রান্নাঘরে আগুন ধরে যায়। এ সময় রিয়াজ উদ্দিন লিকেজ বন্ধ করতে রান্নাঘরে ঢোকার পরপরই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির সদস্য ও প্রতিবেশীসহ আটজন দগ্ধ হন।

আহতদের মধ্যে রয়েছেন বাড়ির মালিক মাহবুবের স্ত্রী রুবিনা আক্তার, প্রতিবেশী মলয় চন্দ্র, আমিদা রানী, শাহজাহান কবির, শিরিন আক্তার, তার ছেলে স্বচ্ছ এবং প্রাইভেট শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সজীব।

দগ্ধদের চিকিৎসা চলছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar