1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পঞ্চগড়ে নদীতে গোসলে নেমে ব্যবসায়ীর মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

পঞ্চগড়ে নদীতে গোসলে নেমে ব্যবসায়ীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৯৪ জন খবরটি পড়েছেন

মু.ওয়াহেদুল করিম,পঞ্চগড়: পঞ্চগড়ে নদীতে গোসল করতে নেমে মাসুদ আল মামুন (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গতকাল (৬ জুলাই) রবিবার বিকেলে পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আল মামুন পঞ্চগড় পৌরসভার আহমদনগড় এলাকার গোলাম আহমদ প্রধানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির পাশের করতোয়া নদীতে গোসল করতে নামেন মামুন। গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও মামুনের সন্ধান মেলেনি। এদিকে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। এরপর স্থানীয়দের সহায়তায় নদী থেকে ডুবন্ত অবস্থায় ব্যবসায়ী মামুনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

পরিবারসহ স্থানীয়দের ধারণা, ব্যবসায়ী মাসুম আল মামুন নদীতে গোসল করতে নেমে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান সময় সংবাদকে বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এঘটনায় নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar