1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মারা গেলেন নববধূ, স্বামী আহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মারা গেলেন নববধূ, স্বামী আহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৯৯ জন খবরটি পড়েছেন

মু.ওয়াহেদুল করিম,পঞ্চগড়

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় খুরশিদ জাহান খুঁশি (২২) নামে এক নববধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত কোরবানি ঈদের দুইদিন পরে উপজেলার শালবাহান ইউনিয়নের মুনিগছ এলাকায় বিয়ে করেন আনোয়ার হোসেন।

রোববার দুপুরে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী খুরশিদ জাহান খুঁশিকে নিয়ে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে তারা ভজনপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়।

এসময় মহাসড়কে ছিটকে পড়েন তারা। ঘটনার সঙ্গে সঙ্গে খুরশিদ জাহান খুঁশির শরীরের ওপর দিয়ে ট্রাক্টরের পেছনের চাকা চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

পরে স্বামী আনোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্ত্রী খুঁশিকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে পথিমধ্যে মারা যায় খুঁশি। এদিকে ঘটনার পরপরই পাথরবাহী ট্রাক্টর নিয়ে পালিয়ে যায় চালক।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, নিহতের মরদেহ সুরতহাল করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি এজহারের মাধ্যমে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar