1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১৫ জন খবরটি পড়েছেন
Women dies after electric shocks while cutting grass on the fields
ছবিঃ টেলিগ্রাফ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে মুরগির খামারে শিয়াল মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে তৈরি ফাঁদে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার দুপুর দুইটার দিকে রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামে।

মৃত নারী হলেন,শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের জহুর আলী মোল্লার স্ত্রী রূপবান বেগম(৪৫)।

নিহতের ছেলে আব্দুর সবুর জানান, সকালে তার মা ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিল সুন্দরবন প্রজেক্ট নয়মীয় মুরগির খামারের এর মধ্যে। আগের দিন প্রজেক্ট এর ম্যানেজার মাকসুদ প্রজেক্ট এর মধ্যে বেড়ে ওঠা ঘাস কেটে নেওয়ার জন্য তার মাকে পরামর্শ দিয়েছিল।

তিনি আরো জানান দুপুর গড়াতে গেলেও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশিসহ আশপাশে বাড়িগুলোতে খোঁজা হয়। এক পর্যায়ে আব্দুর রহমানসহ স্থানীয় গ্রামবাসীরা প্রজেক্ট এর মধ্যে বিদ্যুতের সংযোগ দেওয়া তারে আটকে তার মায়ের মৃতদেহ পড়ে থাকার খবর দেয়। দুর্ঘটনার সময় প্রজেক্টে উপস্থিত থাকা মাকসুদ আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনে পাওয়া যায়নি।

এদিকে শিয়াল মারার জন্য তৈরি ফাঁদে আটকে ঐ গৃহবধুর মৃত্যুর খবর জানাজানি হলে প্রজেক্ট মালিক ও তার কর্মচারীরা পালিয়ে যায়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar