1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোবাইল তুলতে গিয়ে সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় চার তরুণের মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

মোবাইল তুলতে গিয়ে সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় চার তরুণের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০২ জন খবরটি পড়েছেন

শ্রীমঙ্গল প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে বিষক্রিয়ায় চার তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে উপজেলার হরিণছড়া চা বাগানে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই চা বাগানের চা শ্রমিক পরিবারের সদস্য।
আহত রবি বুনার্জি (২০)-কে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, “বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে চারটি মৃতদেহ আসে। এক ঘণ্টা পর আহত একজনকে নিয়ে আসা হয়। এক রিংয়ের সেপটিক ট্যাংকে এত বিষাক্ত গ্যাস জমে কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল তা অস্বাভাবিক।” তিনি আরও জানান, ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে পুলিশ রাত দেড়টার দিকে অবহিত হয় এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, বিশেষত একই পরিবার বা পাড়ার একাধিক তরুণের মৃত্যুকে ঘিরে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar