1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ১,০০০ বিঘা মৎস্য ঘের দখলের অভিযোগে মানববন্ধন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

শ্যামনগরে ১,০০০ বিঘা মৎস্য ঘের দখলের অভিযোগে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১২ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে সাবেক সচিব ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ১,০০০ বিঘা মৎস্য ঘের দখলের অভিযোগে মানববন্ধন করেছে জমির মালিকরা। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জমির মালিক ও স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধনের আয়োজন করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানববন্ধনে অভিযোগ করা হয়, প্যান্ডামিক ফিশারিজ কর্তৃপক্ষ ১,০০০ বিঘা জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে হারির টাকা পরিশোধ না করেই জমি জবরদখল করে রেখেছে। জমির মালিকরা টাকা দাবি করলে তাদেরকে ভয়ভীতি, হুমকি এবং হয়রানিমূলক মামলায় জড়ানো হচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, সাবেক সচিব সাইদুর রহমানের ছত্রছায়ায় ছাত্রদল নেতা আবু কাইয়ুম ও তার সহযোগী রাহুল মোড়ল, সাদ্দাম, গামছা মোস্তফা, মশিউর রহমান ও বখতিয়ার রহমান বকুল জমির মালিকদের উপর ভয়ভীতি প্রদর্শন করছে এবং তাদের জমি আত্মসাৎ করার পাঁয়তারা চালাচ্ছে।

জমির মালিকরা জানান, লিজ চুক্তির মেয়াদ শেষ হলেও ঘের ফেরত দেওয়া হচ্ছে না বরং উল্টো গুন্ডা বাহিনী দিয়ে স্থানীয়দের হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় অবিলম্বে জমি ফেরতের দাবি জানান তারা।

সাবেক সচিব ও প্যান্ডামিক ফিশারিজের মালিক এ. এম. সাইদুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর বিরুদ্ধে মৎস্যঘের দখলের অভিযোগে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জমির মালিক আবুল কাশেম মোড়ল, মোঃ আব্দুল হালিম, মোহাম্মদ আবু হামজা, রফিকুল ইসলাম, মোঃ সিদ্দিকুর রহমান, আলম মোল্লা, হাজী মোহাম্মদ আনসার আলী, মোহাম্মদ আনিসুজ্জামান, ওমর ফারুক, হাবিবুর রহমান, সুভাষচন্দ্র মন্ডল, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান ও আরশাদ আলী প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar