1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই শহীদদের স্বরণে কুড়িগ্রামে ম্যারাথন ও দৌড় প্রতিযোগিতা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

জুলাই শহীদদের স্বরণে কুড়িগ্রামে ম্যারাথন ও দৌড় প্রতিযোগিতা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১০৯ জন খবরটি পড়েছেন

রাকিবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মরণে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সকাল ৭ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয় এবং কুড়িগ্রাম শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে । পুরো আয়োজনটি ছিল শহীদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ এবং তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার এক অনন্য প্রচেষ্টা।

ম্যারাথনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। তিনি দৌড় অনুষ্ঠানের উদ্বোধন করেএবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখে। তিনি বলেন, “জুলাই মাসে যেসব শহীদ দেশের জন্য আত্মত্যাগ করেছে, তাদের স্মরণে এই ম্যারাথনের মাধ্যমে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি এবং একই সঙ্গে নতুন প্রজন্মকে তাদের আদর্শ অনুসরণের অনুপ্রেরণা দিচ্ছি।”

এই ম্যারাথনে অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম ছাত্র প্রতিনিধিগণ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী, ক্রীড়াবিদ, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এসব আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করবে বলে প্রত্যাশা করে তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar