1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাদিয়া আয়মান বললেন, ডিপফেক ছড়ানো মানে নিচু মানসিকতা - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ভোরে যুবক, সন্ধ্যায় নারী খুন-এক দিনে দুই হত্যাকাণ্ড চার স্ত্রী ও ৫৮ সন্তান নিয়ে সংসার, খাবার জোগাতেই হিমশিম আফগান সাদিকের পেরুতে এল নিনোর প্রভাবে দাবানল: মৃত ১২, গৃহহীন কয়েকশ রাঙামাটিতে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন হবে না: মতিউর রহমান আকন্দ বাঘারপাড়ায় নির্বিঘ্নে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

সাদিয়া আয়মান বললেন, ডিপফেক ছড়ানো মানে নিচু মানসিকতা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ছবি ও ভিডিওর মাধ্যমে সেলিব্রিটিদের হয়রানি নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তার অনুসারীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

স্ট্যাটাসে সাদিয়া লেখেন, কিছু কিছু ফেসবুক পেজ রয়েছে, যারা সেলিব্রিটিদের ছবি এডিট করে এআই দিয়ে বিকৃত কনটেন্ট তৈরি করছে। তার মতে, এইসব পেজগুলো সম্ভবত এসব ছবি থেকে অর্থও উপার্জন করে থাকে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এতে ওদের নিচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।”

সবচেয়ে হতাশাজনক বলে তিনি মনে করেন, ২০২৫ সালেও মানুষ এখনো এআই চিনতে বা বুঝতে পারে না। অনেকেই ওই ভুয়া কনটেন্টকে সত্যি ভেবে প্রতিক্রিয়া জানায়।

তিনি বলেন, “ভাই-বোনেরা, এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব এআই এডিটেড ছবি ও ভিডিওকে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!”

স্ট্যাটাসের শেষাংশে সাদিয়া তার দর্শক ও অনুসারীদের অনুরোধ করেন, কেউ যদি এমন ভুয়া ছবি বা ভিডিও দেখে, তবে সংশ্লিষ্ট পোস্ট ও পেজ রিপোর্ট করে ব্লক করে দিতে। তিনি জানান, বিষয়টি তিনি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেবেন এবং তারাই উপযুক্ত ব্যবস্থা নেবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar