1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

সাংবাদিক তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪৬০ জন খবরটি পড়েছেন

ওয়াহেদুল করিম,পঞ্চগড় প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদ এবং বিচারের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সাংবাদিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক সমকালের প্রতিনিধি সফিকুল আলম, বাংলা ভিশনের মোশারফ হোসেন, নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, বিজয় টিভির ইনসান সাগরেদ, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন রনিক ও শাহজালাল প্রমুখ।

বক্তারা বলেন, সন্ত্রাসীরা শুধু সাংবাদিক তুহিনকে হত্যা করেনি, তার পুরো পরিবারকেই ধ্বংস করেছে। দেশে বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক হারে বেড়ে গেছে। এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বক্তারা।

তারা জানান, ইতোমধ্যে হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে খুনিদের কঠোর শাস্তি ও দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar